ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ৭ জুন ২০২৩
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভোলাইল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার ভোলাইল গেউদ্দার বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- ছালেহা বেগম (৭০) এবং তার ছেলে আবদুর রহিম (২৯)।

ছালেহা বেগমের ছোট ছেলে আব্দুর জব্বার জানান, সন্ধ্যায় টিনের চালার সঙ্গে জিআই তার বাঁধার সময় ছালেহা বেগম এবং আবদুর রহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদেরকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!