ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাপাড়ায় তিন বাইকসহ চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৮, ১৩ জুন ২০২৩
কলাপাড়ায় তিন বাইকসহ চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার থেকে অভিযান চালিয়ে বরিশাল, বরগুনা,পিরোজপুর ও আমতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পালসার, একটি ডিসকভার ও একটি প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি মো. জসীম।

Advertisement

ধৃতদের মধ্যে রাকিব খন্দকার ও তামিম মুসুল্লির বাড়ি বরগুনা জেলার আমতলী থানায়। এছাড়া রুবেল হাওলাদারের বাড়ি বরিশাল জেলার বানাড়িপাড়ায় এবং সোহেল শেখের বাড়ি পিরোজপুর জেলার স্বরুপকাঠি থানায়। আর মো. হাসান খান কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউপির গামইরতলা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ১১ জুন একটি মোটরসাইকেল চুরি হওয়ার সংবাদ পেয়ে উদ্ধার অভিযান শুরু হয়। একদিন পর নীলগঞ্জ থেকে একটি মোটরসাইকেলসহ হাসানকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী অভিযান পরিচালনা করে বিভিন্ন জেলা থেকে দুটি মোটরসাইকেলসহ আরো চারজনকে গ্রেফতার করে পুলিশ।

ওসি মো. জসীম জানান, আটককৃতরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির পর বিক্রি করে আসছিলেন। তাদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!