ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পায়রা নদীতে জেলের জালে ধরা পড়ল ১৭ কেজির কোরাল

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ১৩ জুন ২০২৩
পায়রা নদীতে জেলের জালে ধরা পড়ল ১৭ কেজির কোরাল
ছবি: সংগৃহীত

পায়রা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের একটি কোরাল মাছ। মঙ্গলবার সকাল ৮টার দিকে বরগুনার তালতলী উপজেলার মাছ বাজারে আড়তদার মনির হাওলাদার সাড়ে ১৬ হাজার টাকায় মাছটি জেলে হাশেম মোল্লার কাছ থেকে ক্রয় করেন।

এরপর তখনই বিশাল আকৃতির এই কোরালটি বশির মৃধা নামে একজন পাইকারি বিক্রেতা ১৮ হাজার টাকায় আড়তদার থেকে কিনে নেন। 

এর আগে ভোররাতে পায়রা নদীতে স্থানীয় জেলে হাসেম মোল্লার ইলিশ জালে ওই কোরাল মাছটি ধরা পড়ে। 

Advertisement

জেলে হাশেম মোল্লা বলেন, বিষখালী নদীতে সোমবার রাত ৮টার দিকে জোয়ার শুরু হলে ইলিশ জাল পাতেন তিনি। এরপর ভোর রাত ৪টার দিকে জাল তুলে এই কোরাল মাছটি পান। পরে তালতলী বাজারে মাছটি বিক্রি করে দেন। 

পাইকারি বিক্রেতা বশির মৃধা বলেন, আড়তদারের কাছ থেকে ১৮ হাজার টাকায় মাছটি কিনে আমি মাছটি পটুয়াখালী পাঠিয়েছি। ওখানে ২২ হাজার টাকায় বিক্রি করবো। 

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় কিছু কিছু কর্মহীন জেলেরা ছোট নৌকা নিয়ে নদীতে মাছ শিকার করছে। আর তাদের জালেই এই বিশাল মাছটি ধরা পড়েছে। জেলেরা নিষেধাজ্ঞা মানলে দেশের মানুষ অনেক কম দামে বড় মাছ খেতে পারবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!