ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ১৩ জুন ২০২৩
নোয়াখালীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী খালে ব্যক্তি উদ্যোগে দশ লাখ দেশীয় মাছের পোনা অবমুক্ত করছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ওসমান গনি।

মঙ্গলবার সকালে নোয়াখালী খালের বেগমগঞ্জ উপজেলার একলাশপুর-শরীফপুর অংশে এসব মাছ অবমুক্ত করা হয়। অবমুক্ত করা মাছের মধ্যে রয়েছে- রুই, কাতল ও মৃগেল মাছের বড়, মাঝারী এবং ছোট সাইজের প্রায় দশ লাখ পোনা।

পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বেগমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত, বেগমগঞ্জের উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!