ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ট্রাক উল্টে প্রাণ গেল পথচারীর

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ২০:৫৩, ১৩ জুন ২০২৩
যশোরে ট্রাক উল্টে প্রাণ গেল পথচারীর
যশোরে ট্রাক উল্টে প্রাণ গেল পথচারীর। ছবি: ডেইলি বাংলাদেশ

যশোর শহরতলীর চাঁচড়া বাবলাতলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে এক পথচারী নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন। 

নিহত নাজির উদ্দিন চাঁচড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। আহত ইন্দ্রা খুলনার বয়রা থানার রায়মোহন গ্রামের বাসিন্দা।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তুষ ভর্তি একটি ট্রাক বেনাপোল থেকে খুলনার দিকে যাচ্ছিলো। চাঁচড়া বাবলাতলা এলাকায় পৌঁছলে একটি ইজিবাইককে রক্ষা করতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম দিকে উল্টে যায়। এতে দুইজন পথচারী চাপা পড়ে আহত হন। এ সময় ট্রাক চালক পালিয়ে যায়।

হাইওয়ে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজির উদ্দিন নামে ওই ব্যক্তি মারা যান। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!