মঙ্গলবার তাদের উপজেলার কলাগাড়িয়া ও দক্ষিণ তেওতা গ্রাম থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- শিবালয় উপজেলার কলাগাড়িয়া গ্রামের মো. শিমুল আহমেদ ও দক্ষিণ তেওতা গ্রামের গনি কাজী।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।
.png)
তিনি জানান, মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত মানিকগঞ্জে শিবালয় উপজেলার কলাগাড়িয়া ও দক্ষিণ তেওতা গ্রামে উপ-পরিদর্শক হাকিম মোল্লা ও আসাদ মিয়া অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় শিমুলের কাছ থেকে ২৭ গ্রাম ও গনি কাজীর কাছ থেকে ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ ২০ হাজার টাকা।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ শিবালয় থানায় পৃথক দুটি মাদক মামলা প্রক্রিয়াধীন।