ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৩ বছর পালিয়েও যাবজ্জীবন সাজা থেকে রক্ষা হলো না সুমনের

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ১৪ জুন ২০২৩
১৩ বছর পালিয়েও যাবজ্জীবন সাজা থেকে রক্ষা হলো না সুমনের
গ্রেফতারকৃত সুমন চন্দ্র রায়

১৩ বছর পলিয়েও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সুমনের। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুমন চন্দ্র রায়কে (৪৩) রংপুর জেলার মাহিগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে র‍্যাব।

সুমন চন্দ্র রায় চট্টগ্রামের জোরারগঞ্জ থানার পূর্ব দুর্গাপুর গ্রামের হারাধন চন্দ্র রায়ের ছেলে। 

র‍্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, ২০১০ সালের ১৮ নভেম্বর সন্ধ্যায় ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশাচালক মো. মুলকত আহাম্মদ কালা মিয়া পরশুরাম সিএনজি স্ট্যান্ড হতে একজন যাত্রী নিয়ে ফুলগাজী মুন্সিরহাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পরে ফুলগাজী উপজেলার ধলিয়া জগতপুর এলাকায় তার লাশ পাওয়া যায়।

Advertisement

ঘটনায় নিহতের ভাই মো. ফখরুল বাদী হয়ে ২০১০ সালের ১৯ নভেম্বর ফেনীর ফুলগাজী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ফুলগাজী থানার তদন্তকারী কর্মকর্তার তদন্তের মাধ্যমে আসামিদের শনাক্ত করেন। পরে হত্যা মামলায় গ্রেফতারকৃত তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

জবানবন্দিতে তারা উল্লেখ করেন, ভিকটিমের সিএনজি ও মোবাইল লুট করার জন্য ধারালো অস্ত্র দ্বারা নির্মমভাবে হত্যা করেন। তদন্ত ও প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা ২০ আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পুলিশের তদন্ত ও সাক্ষীদের সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত গত ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি ভিকটিম মো. মুলকত আহাম্মদ কালা মিয়াকে হত্যার দায়ে আসামি সুমন চন্দ্র রায়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

ফেনীস্থ র‍্যাব ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, বিভিন্ন স্থান পরিবর্তন করে ও ছদ্মনামে সুমন চন্দ্র রায় গত ১৩ বছর রংপুর জেলার মাহিগঞ্জ এলাকায় বসবাস করছিলেন। র‍্যাব সদস্যরা নানা তথ্য-উপাত্ত ও নজরদারির মাধ্যমে সুমনকে ওই এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেন। বুধবার তাকে থানায় হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!