[ দেশজুড়ে ]
বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ২ দিন
ছবি: সংগৃহীত
বগুড়ায় গ্যাস পাইপলাইনে জরুরি সংস্কার কাজের জন্য ১৬ জুন ভোর ৪টা থেকে ১৮ জুন ভোর ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এ তথ্য জানিয়েছে।
পিজিসিএল বগুড়া কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী অনুপ কুমার জানান, বগুড়া আঞ্চলিক কার্যালয়ের আওতায় থাকা এলেঙ্গা-হাটিকুমরুল ও রংপুর মহাসড়ক প্রশস্তের কাজ চলছে।
.png)
এজন্য বগুড়া শহরের বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট এলাকার ৫ হাজার ৩০০ মিটার পথে ৮ ইঞ্চি মাপের পাইপলাইন প্রতিস্থাপন করা হয়েছে।
এ লাইনে স্থায়ীভাবে গ্যাস প্রবাহ নিশ্চিত করতে ১৬ জুন (শুক্রবার) ভোর ৪টা থেকে ১৮ জুন (রোববার) ভোর ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। তবে গ্যাস সরবারহ দ্রুত চালু করার জন্য চেষ্টা করবে কর্তৃপক্ষ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!