শারমিন খাতুনের স্বামী ভ্যানচালক আব্দুল কাদের গত ১ জুন বেলা ১১টার দিকে ঐ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের বাড়ি উপজেলার চন্দনপুর গ্রামে।
জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে গত ২৮ মে ভোরে উপজেলার চন্দনপুর গ্রামে ছোট বোনের স্বামী সবুজ হোসেনের দেওয়া পেট্রল-আগুনে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন ঐ গ্রামের আহাদ আলীর ছেলে আব্দুল কাদের, তার স্ত্রী শারমিন খাতুন ও শিশুকন্যা ফাতেমা।
.png)
এ ঘটনায় ঐ দিনই অভিযুক্ত সবুজের সহযোগী বন্ধু সোহাগ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আব্দুল কাদেরের বোন সুফিয়া বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সোহাগকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত সবুজকে গ্রেফতারের চেষ্টা চলছে।