[ দেশজুড়ে ]
সোলায়মান হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন
সোলায়মান হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন। ছবি: ডেইলি বাংলাদেশ
জয়পুরহাটে সোলায়মান হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নুর ইসলাম এ রায় ঘোষণা করেন। তিনি প্রত্যেক আসামিকে দশ হাজার টাকা করে জরিমানাও করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর আপলাপাড়ার ইদ্রিস আলীর ছেলে মো. মাহফুজার রহমান, মো. রফিকুল ইসলাম ও মো. আব্দুল কুদ্দুস।
জানা গেছে, আক্কেলপুরের গোপিনাথপুর ও জগডুম্বর গ্রামের মাঝে রাস্তার পাশে ড্রেনের মাটি ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশি সোলায়মান আলী বাধা দিলে আসামিরা তার মাথায় কোদাল দিয়ে আঘাত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে ফেলে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে বগুড়া সজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোলায়মানকে মৃত ঘোষণা করেন।
.png)
এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে কালাই থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ আসামিদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। এ মামলায় বাকী পাঁচ আসামিকে খালাস দিয়েছে আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!