ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় প্রাইভেটকারের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ১৫ জুন ২০২৩
বগুড়ায় প্রাইভেটকারের চাপায় প্রাণ গেল মা-মেয়ের
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রাইভেটকারচাপায় মা-মেয়ে নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জোড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ২৪ বছরের দোলেনা বেগম ও তার মেয়ে ৫ বছরের আয়েশা মনি।

এ তথ্য নিশ্চিত করেন বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ওসি মো. আব্বাস আলী ও উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী।

Advertisement

ইউপি চেয়ারম্যান বলেন, জোড়া বটতলা এলাকায় সড়কের ধারে সরকারি জায়গার ওপর ঝুঁপড়ি ঘর বানিয়ে কয়েকটি পরিবার বসবাস করেন। বৃহস্পতিবার বিকেলে সেখানে একটি ঘরের আঙিনায় মা-মেয়ে বসেছিলেন। এ সময় একটি প্রাইভেটকারের চালক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ঘরের আঙিনার ওপর চলে গিয়ে মা-মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

তবে, হাইওয়ে থানা পুলিশের ওসি মো. আব্বাস আলী বলেন, মা-মেয়ে হেঁটে সড়ক পার হচ্ছিলেন। ওই সময় রাজশাহী থেকে বগুড়াগামী প্রাইভেটকারের চাপায় তাদের মৃত্যু হয়। 

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর পরই প্রাইভেটকার ফেলে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!