ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজধানী ও সিলেটে ভূমিকম্প

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৩, ১৬ জুন ২০২৩
রাজধানী ও সিলেটে ভূমিকম্প
ফাইল ফটো

রাজধানী ঢাকা ও সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট থেকে ১৩ কিলোমিটার দূরে আসামের শিলচরে।

এদিকে, ভূমিকম্পের আতঙ্কিত হয়ে ওঠেন মানুষজন। অনেকেই দ্বিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

জানা যায়, শুক্রবার ভোর থেকে সিলেটে বৃষ্টি ঝরছে। বৃষ্টির কারণে বাসা-বাড়ির বাইরে যেতে পারছেন না কেউ। এরই মধ্যে ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে সিলেট। এতে ঘরের ভেতেরই অনেকে ছুটোছুটি শুরু করেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!