শুক্রবার দুপুর ১টার দিকে হাড়িয়াদহ গ্রামের ইউনুস আলীর পুকুর থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। শিশু ফারদিন হাড়িয়াদহ গ্রামের উত্তরপাড়ার সিঙ্গাপুর প্রবাসী ফরজ আলীর ছেলে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ফারদিন একা একা পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়। পরে তাকে পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)