ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আষাঢ়ের তৃতীয় দিনে ভিজলো রাজশাহী

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ১৭ জুন ২০২৩
আষাঢ়ের তৃতীয় দিনে ভিজলো রাজশাহী
ছবি: ডেইলি বাংলাদেশ

আজ তৃতীয় আষাঢ়। টানা তীব্র দাবদাহের মধ্যেই এক পশলা বৃষ্টির দেখা পেলো রাজশাহীবাসী। এক পশলা বৃষ্টিতেই ভিজেছে নগরীর পথঘাট। হঠাৎ রোদকে আড়াল করে শনিবার দুপুর আড়াইটার দিকে নামে বৃষ্টি। এ যেন ঝটিকা মিছিলের মতোই, মিনিট পাঁচেক বৃষ্টি ঝরিয়ে আবারো স্বাভাবিক হয়ে উঠেছে জনজীবন।  

রাজশাহী অঞ্চলের মানুষ বৃষ্টির অপেক্ষার প্রহর গুনছিলো। মুখে মুখে ছিলো আষাঢ় আসলেই স্বস্তি ফিরবে প্রকৃতিতে। তবে আষাঢ়ের প্রথম ও দ্বিতীয় দিন কোনো স্বস্তি মেলেনি। তৃতীয় দিনে কিছু সময়ের জন্য দেখা মেলা বৃষ্টির। কিছুটা স্বস্তি ফিরে জনজীবনে।

এদিকে শনিবার বৃষ্টি নামলে অনেকেই কাজ ফেলে বৃষ্টিতে ভিজতে দেখা থাকে। কেউ কেউ সাময়িক বিড়ম্বনার মধ্যে পড়লেও মুখে ছিলো আষাঢ়ে বৃষ্টির অপেক্ষার সুর।

Advertisement

রাজশাহী আবহওয়া অফিসের তথ্যমতে, শনিবার দুপুর ২টা ৪১ মিনিট থেকে ৪৮ মিনিট পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এই সময়ের মধ্যে ২ দশমিক ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন বেলা দুপুর ৩টায় সর্বোচ্চ তামপাত্রা ছিলো ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সকালে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখনো মাঝারি তাপদাহ বইছে রাজশাহীতে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক এসএম রেজওয়ানুল হক জানান, রাজশাহীতে মৌসুমি বায়ু এখনো সক্রিয় হয়নি। এ কারণে আষাঢ়ের যেমন বৃষ্টি হয়, তা শুরু হয়নি। তবে এখন থেকে এভাবেই বৃষ্টি হবে। আগামী দুদিন পর বৃষ্টির পরিমান বাড়বে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!