[ দেশজুড়ে ]
নেত্রকোণায় অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধের
ফাইল ফটো
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় অটোরিকশা উল্টে শহিলেশ চন্দ্র বিশ্বশর্মা নামে বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যার পর উপজেলার ভাটিয়া রুহুল আমিনের বাড়ির পাশের পাকা সড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহত শহিলেশ গাগলাজুর ইউনিয়নের করাচাপুর গ্রামের মৃত ধরনী কান্ত বিশ্বশর্মার ছেলে।
জানা যায়, সন্ধ্যায় করাচাপুর বাজার থেকে অটোরিকশায় আদর্শনগর বাজারে যাচ্ছিলেন তিনি। পথে ভাটিয়া গ্রামে পৌঁছালে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!