শনিবার বিকেলে এ তথ্যটি জানিয়েছেন কক্সবাজার জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়া।
তিনি জানান, ২০১৬ সালের ১০ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে কে বা কারা চকরিয়া কোনাকালী এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে সালাউদ্দিন প্রকাশ আরিফকে বিষপান করা অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে রেখে পালিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১১ নভেম্বর সকালে মারা যান আরিফ। ওই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি অপমৃত্যু রুজু হয়। এরপর দুই বছর অনুসন্ধান করে কোনো ক্লু না পেয়ে ২০১৮ সালে মামলার তদন্তভার দেওয়া হয় কক্সবাজার জেলা সিআইডি পুলিশকে।
.png)
তিনি আরো জানান, মামলার অনুসন্ধান করতে গিয়ে কক্সবাজার বাস টার্মিনালের এক ভ্যানচালকের সূত্র পাওয়া যায়। তার সূত্র ধরে তার বোন ছালমা খাতুনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যার ঘটনা স্বীকার করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেন আসামি। পরে তাকে আদালতে হাজির করে জবানবন্দি নেয়া হবে বলে জানান তিনি।