[ দেশজুড়ে ]
এক কাঁদি কলা ২০ হাজার টাকা
ছবি: সংগৃহীত
শুক্রবার বাদ জুমা। ওই সময় মসজিদের গাছ থেকে এক কাঁদি কলা আনা হয় নিলামের জন্য। এরপর তোলা হয় সেটি নিলামে। প্রথমে দুইশ টাকা থেকে ডাক শুরু হয়ে একের পর এক দাম উঠে ২০ হাজার টাকা। সেই কলার কাঁদি ক্রয় করেন স্থানীয় প্রবাসী জহির উদ্দিন।
ঘটনাটি ঘটেছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছালিমকোনা জামে মসজিদে।
জানা যায়, উপজেলার বাদেপাশার বাগলা ছালিমকোনা মসজিদের কলা গাছ থেকে জুমার নামাজের পর নিলামের জন্য এক কাঁদি কলা আনা হয়। এরপর নিলামে তোলা হয় সেটি। প্রথমে দুইশ টাকা থেকে ডাক শুরু হয়ে একের পর এক দাম উঠে ২০ হাজার টাকা। স্থানীয় প্রবাসী জহির উদ্দিন সেই কলার কাঁদি ক্রয় করেন।
.png)
ওই মসজিদের ইমাম মাওলানা হারিছ উদ্দিন বলেন, প্রায় দেড় মাস আগে প্রবাস থেকে দেশে আসেন জহির উদ্দিন। শুক্রবার নিলামে তিনি মসজিদ থেকে ২০ হাজার টাকায় এক কাঁদি কলা কিনেন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!