ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় ২৫ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ১৮ জুন ২০২৩
মাটিরাঙ্গায় ২৫ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২৫ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। পৌরসভাসহ ১৯২টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩ হাজার ৩০০ শিশুকে এবং ১-৫ বয়সী ২১ হাজার ৭০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম।

এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা, ডা. আহমেদ মহসিন মেহেদী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মিজানুর রহমানসহ স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!