ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবৈধ ক্যাবল অপারেটরকে ৫০ হাজার জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ১৮ জুন ২০২৩
অবৈধ ক্যাবল অপারেটরকে ৫০ হাজার জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর ছাগলনাইয়ায় ‘মুক্তা ক্যাবল নেটওয়ার্ক’ নামে এক অবৈধ অপারেটরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার উপজেলার কলেজরোড এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযান।

জানা যায়, কলেজরোড এলাকার ‘মুক্তা ক্যাবল নেটওয়ার্ক’ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স পরিদর্শক আকরাম উল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Advertisement

সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম জানান, অবৈধ ক্যাবল অপারেটরেরা লাইসেন্স না নিয়ে ব্যবসা করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!