ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে নিথর কলেজছাত্র

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ১৮ জুন ২০২৩
বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে নিথর কলেজছাত্র
ছবিতে সাহাবুল ইসলাম

রাজশাহী নগরীতে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে সাহাবুল ইসলাম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে নগরীর হেতমখাঁ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সাহাবুল ইসলাম রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। সাহাবুলের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়। তিনি রাজশাহী নগরীতে ‘রাতের মায়া’ ছাত্রাবাসে থাকতেন।

ঐ ছাত্রাবাসের মালিক মো. আমিন জানান, বিকেলে বৃষ্টি শুরু হলে সাহাবুল ছাত্রাবাসের দোতালার ছাদে বৃষ্টির পানিতে ভিজতে ওঠেন। এ সময় বজ্রপাত হলে তিনি চিৎকার দেন। তার চিৎকার শুনে ছাত্রাবাসের অন্য ছাত্ররা দৌড়ে গিয়ে সাহাবুলকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের একটি দল সাহাবুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, লাশটি মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!