ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাঠে কাজের সময় বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ১৭ জুন ২০২৩
মাঠে কাজের সময় বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের
ফাইল ফটো

নওগাঁর পত্নীতলা ও পোরশা উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- পত্মীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৪০) ও হবিবর রহমানের ছেলে মোতাহার হোসেন (৩২), ছোট মহারন্দী গ্রামের সইফুদ্দিনের ছেলে মাসুদ হোসেন (২৫) এবং পোরশা উপজেলার নীতপুর ইউনিয়নের সোহাতী গ্রামের আজিজুল হক (৬৫)।

পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, মাঠে ধান শুকানোর কাজ করতে গিয়ে বিকেলের দিকে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Advertisement

এদিকে পোরশা থানার ওসি জহুরুল হক জানান, বিকেলে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে গিয়ে বজ্রপাতে আজিজুল হক নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নিতপুর সোহাতী গ্রামের বাসিন্দা। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!