ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩১, ১৭ জুন ২০২৩
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
ফাইল ফটো

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবুল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মান্নান মিয়া নামে এক কৃষক।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের নুরপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে। মৃত বাবুল মিয়া উপজেলার আদমপুর ইউনিয়নের নুরপুর শরীফকান্দা গ্রামের মালেক মিয়ার ছেলে।

আদমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবু ছালেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

জানা যায়, বাবুল মিয়া শুক্রবার বিকেলে হাওরে মাছ ধরতে যান। সন্ধ্যার দিকে ঝড়ো বাতাস, বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। এ সময় হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন একই গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মান্নান মিয়া। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!