[ দেশজুড়ে ]
চকরিয়ায় বজ্রপাতে নারীসহ ২ জনের প্রাণহানি
ফাইল ছবি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কাকারা ও পৌরসভার পালাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা গ্রামের ঘুনিয়াবিল গ্রামের হাসান আলীর ছেলে ওসমান গণি (৫০) ও চকরিয়া পৌরসভার পালাকাটা কালাচাঁদপাড়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তছলিমা বেগম (৩৫)।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওসমান গণি বাড়ির পাশে কাজ করছিলেন। ওই সময় আকস্মিক বজ্রপাতে তিনি অজ্ঞান হয়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
অন্যদিকে, সকাল ৮টার দিকে বৃষ্টির সময় পৌরসভার পালাকাটা গ্রামের কালাচাঁদপাড়া গ্রামের ক্ষেত থেকে গরু নিয়ে আসছিলেন তছলিমা বেগম। এ সময় সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, শুক্রবার সকালে বজ্রপাতে নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!