[ দেশজুড়ে ]
কালাইয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
ফাইল ফটো
জয়পুরহাটের কালাই উপজেলায় বজ্রপাতে রনি মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পুনট-মোসলেমগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রনি মিয়া উপজেলার পুনট ইউনিয়নের গোপীনাথপুর (আপলাপাড়া) গ্রামের ধলু মিয়ার ছেলে।
কালাই থানার ওসি এসএম মঈনুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
জানা গেছে, উপজেলার পুনট বাজারে ভুসি মালের দোকানে কাজ করতেন রনি মিয়া। কাজ শেষে সাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশে বের হন। পথি মধ্যে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা এসে তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
কালাই থানার ওসি এসএম মঈনুদ্দীন পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!