[ দেশজুড়ে ]
মধ্যরাতে ঘুম ভাঙতেই স্ত্রী দেখলেন স্বামীর রক্তাক্ত মরদেহ
ফাইল ফটো
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঘুমন্ত অবস্থায় রবিউল ইসলাম নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত দেড়টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রবিউল একই এলাকার মৃত মুক্তার বিশ্বাসের ছেলে।
জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন রবিউল ইসলাম ও তার স্ত্রী। রাত দেড়টার দিকে তার স্ত্রীর ঘুম ভেঙে রবিউলের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয়রা গিয়ে পুলিশে খবর দেন।
.png)
মিরপুর সার্কেলর সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, রাতের কোনো এক সময় রবিউল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা কীভাবে তাকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুপিয়ে হত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!