ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে মাসব্যাপী চক্ষু সেবা কর্মসূচির উদ্বোধন 

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ১৯ জুন ২০২৩
বরিশালে মাসব্যাপী চক্ষু সেবা কর্মসূচির উদ্বোধন 
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালে মাসব্যাপী চক্ষু সেবা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে চক্ষু সেবা কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন ।

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এ চক্ষু সেবা কর্মসূচি উদ্বোধন করা হয়।

মাসব্যাপী আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত গভর্নর হান্নান মল্লিক, অতিরিক্ত জেলা প্রশিক্ষক মাহাতাব উদ্দিন, জুয়েল শাহ কবীর, ডা. বুসরা, মজিবর রহমান, সাংবাদিক কাজী মিরাজ মাহমুদ প্রমুখ। 

Advertisement

ডেপুটি গভর্নর আবুল খায়ের চৌধুরী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বরিশাল জেলায় মাসব্যাপী এ ক্যাম্প চলমান থাকবে। বরিশাল নগরীর বগুড়া রোডস্থ ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে পারবে বলেও জাননো হয়েছে। 

এ সময় রোটারি ফাউন্ডেশনের সহায়তায় বরিশালে কয়েক শতাধিক অসহায় মানুষের চোখের ছানি অপারেশনসহ চক্ষু সেবা প্রদান করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!