ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘চায়না দুয়ারি’ জালের ফাঁদে দেশি মাছ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি 
প্রকাশিত: ২২:৩৯, ১৯ জুন ২০২৩
‘চায়না দুয়ারি’ জালের ফাঁদে দেশি মাছ
ছবি: সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জেলেদের কাছে পরিচিত নাম চায়না দুয়ারি জাল। স্বল্প পরিশ্রমে অধিক আয়ের উৎস হওয়ায় জেলেদের কাছে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে চায়না দুয়ারি জাল। কারেন্ট জালের থেকেও ভয়ঙ্কর এই চায়না দুয়ারি জাল।

বর্ষার শুরুতে কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউপিতে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল দিয়ে নদী-খাল-বিল ও হাওরে ফাঁদ পেতে ব্যাপক হারে ছোট মাছ শিকার করছেন জেলেরা। পাশাপাশি হুমকির মুখে সকল প্রজাতির জলজ জীব। ‘চায়না দুয়ারি’ জালের ফাঁদে পড়ে বিভিন্ন প্রজাতির দেশিও মাছ বিলুপ্তির শঙ্কা প্রকাশ করছেন সচেতনমহল।  

উপজেলার বিভিন্ন ইউপির একাধিক গ্রামের লোকজন বলেন, চায়না দুয়ারি জাল এমনি একটি মাছ ধরার ফাঁদ যে উভয় দিক থেকে ছুটে চলা যেকোনো মাছ সহজেই এতে আটকা পড়ে। একবার যেকোনো ছোট-বড় মাছ ঢুকলে বের হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়াও সকল প্রজাতির জলজ জীব, চায়না দুয়ারি জালের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

Advertisement

সোমবার কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে চায়না দুয়ারি জাল দিয়ে যাতে মাছ ধরা না হয়, সে বিষয়ে প্রচার প্রচারণা চালাচ্ছি। বিভিন্ন সময় অভিযান চালিয়ে জরিমানাও করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!