[ দেশজুড়ে ]
বাড়ির সামনের পুকুরে ভাসছিল শিশুর মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে ইসরাত জাহান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রানাপাশা ইউনিয়নের উত্তর কাঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু ইসরাত জাহান ঐ গ্রামের ইমাম হাওলাদারের মেয়ে।
স্থানীয়রা জানান, বাড়ির উঠানে খেলা করছিল ইসরাত জাহান। একপর্যায়ে উঠানের সামনে পুকুরপাড়ে গেলে পানিতে পড়ে যায় সে। তাকে দেখতে না পেয়ে কিছুক্ষণ পরই তার স্বজনরা খোঁজ শুরু করেন। পরে পুকুরের পানিতে মরদেহ ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!