ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারীকে গলা কেটে হত্যা, দুজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ২০ জুন ২০২৩
নারীকে গলা কেটে হত্যা, দুজনের যাবজ্জীবন
ফাইল ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নূর বানু নামে এক নারীকে গলা কেটে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ রায় দেন। এ সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জের গন্ধবপুর এলাকার কামরুজ্জামান ওরফে কামু (৪০) ও একই এলাকার রুবেল হোসেন (৩৪)।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার গন্ধবপুর এলাকার নূর বানুর প্রায় দুই শতাংশ জমি দখল করে রাখে প্রতিবেশী দুই ভাই জাহাঙ্গীর ও রুবেল। এ নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশ হলেও অভিযুক্তরা তা না মানায় এর কোনো সমাধান হয়নি।

পরে ২০১৯ সালের ৩০ জুন নূর বানুকে করাত দিয়ে গলা কেটে হত্যা করে অভিযুক্ত দুই ভাই ও তাদের সহযোগীরা। এ ঘটনায় নিহতের ছেলে ইলিয়াস মিয়া বাদী হয়ে জাহাঙ্গীরের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান বুলবুল বলেন, ১৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, একটি হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!