মঙ্গলবার দুপুরে বড় খোচাবাড়ি বাজারে সবাই কেনাবেচা নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। এ সময় পাশেই পরিত্যক্ত একটি ভবনে কাতরাচ্ছিলেন ঐ বৃদ্ধা। ১৫ দিন ধরে ঐ ভবনে রয়েছেন তিনি। চারপাশ বিকট দুর্গন্ধ হওয়ায় তার কাছে ভিড়ছিলেন না কেউ। পরে জেলা প্রশাসকের উদ্যোগে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে ঐ বৃদ্ধার চিকিৎসা চলমান।
জেলা প্রশাসকের এমন মানবিকতার প্রশংসা করছেন সবাই।
.png)
স্থানীয় বাসিন্দা লতিফুর রহমান বলেন, ঐ বৃদ্ধা আমাদের আশপাশের কেউ নন। গতকাল আমরা বুঝতে পেরেছি তিনি এখানে আছেন। আমরা চেষ্টা করলেও তার কাছে যেতে পারছিলাম। পরে ডিসি স্যারের লোক এসে হাসপাতালে নিয়ে গিয়েছেন। তার এখন ভালো চিকিৎসা হবে।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আমাদের প্রতিনিধি পাঠানো হয়। আমি উপজেলায় থাকায় সরেজমিনে যাওয়া সম্ভব হয়নি। ঐ বৃদ্ধাকে আমরা পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তার চিকিৎসার সব দায়-দায়িত্ব জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হবে।