[ দেশজুড়ে ]
খেলতে খেলতেই পুকুরে ডুবে মরল ২ শিশু
ফাইল ফটো
জামালপুরে খেলতে খেলতেই পুকুরে ডুবে ছয় বছরের হিমি ও ৯ বছরের কাপসিয়া নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ইটাইল ইউনিয়নের গাংকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু হিমি ও কাপসিয়া। খোঁজাখুঁজির একপর্যায়ে কাপসিয়ার বাবা সন্ধ্যা ৬টার দিকে শিশু দুটিকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
.png)
ইটাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন বলেন, শিশু দুটি খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে পুকুর থেকে কাপসিয়ার বাবা তাদের মরদেহ উদ্ধার করেছে।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, কোনো অভিযোগ না থাকায় শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!