[ দেশজুড়ে ]
বগুড়ায় বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
বজ্রপাত- ফাইল ফটো
বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে ফাতেমা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খোকসাগাড়ী গ্রামের গড়ফা বিলে বজ্রপাতের শিকার হন তিনি। ফাতেমা খোকসাগাড়ী গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম রনি।
এসব তথ্য নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন। তিনি বলেন, আজ সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এদিন দুপুরে বিল থেকে হাঁস আনতে যান ফাতেমা। এ সময় বজ্রপাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!