ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ৩৩ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ২১ জুন ২০২৩
নিখোঁজের ৩৩ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার স্কুলছাত্র রবিনের মরদেহ নিখোঁজের ৩৩ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার সন্ধ্যায় উপজেলার ক্যানেল ঘাট এলাকায় পদ্মা নদীতে তার মরদেহ ভেসে উঠে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে ক্যানেল ঘাট এলাকায় পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রবিন। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মণ্ডলের পাড়া এলাকার রফিকের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে ক্যানেল ঘাট এলাকায় পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় রবিন। গোসলের একপর্যায়ে সে নদীতে ডুবে যায়। এ সময় তার সঙ্গে গোসলে যাওয়া বন্ধুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। প্রাথমিকভাবে তারা ররিনকে উদ্ধারের চেষ্টা করেন। তবে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।

Advertisement

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, মঙ্গলবার সকাল থেকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। বুধবার সন্ধ্যায় শিশুটির মরদেহ ভেসে উঠে। মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!