[ দেশজুড়ে ]
বসতঘরে খাটের নিচে থেকে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
নেত্রকোণার দুর্গাপুরে অভিযান চালিয়ে ৫৩ বোতল ফেনসিডিলসহ এনামুল হক (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জুন) রাতে পৌর শহরের সাধুপাড়া এলাকায় নিজ বসতঘরের খাটের নিচ থেকে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। আটককৃত এনামুল উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভবদেব পাড়া গ্রামের আহসানুল্লাহ হকের ছেলে।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. নূরুল আলম জানান, এনামুল পৌর শহরের সাধুপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাসের পাশাপাশি মাদকের ব্যবসা করতেন। এনামুল হক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বসতঘরে খাটের নিচ থেকে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!