ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সান্তাহারে ট্রেনে কাটায় বৃদ্ধ নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ২২ জুন ২০২৩
সান্তাহারে ট্রেনে কাটায় বৃদ্ধ নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে আমজাদ হোসেন শেখ (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি নওগাঁর রাণীনগর উপজেলার খটেস্বর গ্রামের জবু শেখের ছেলে।

বুধবার দিবাগত রাত আড়াইটায় বীরকুটসা এলাকায় চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রকেট মেইল ট্রেনে এ ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, বুধবার ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই রাতেই পিবিআই’র একটি টিম লাশের পরিচয় শনাক্তের পর পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ। বৃহস্পতিবার সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!