ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে নির্মাণাধীন ছাদ ধসে ১০ শ্রমিক আহত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ২২ জুন ২০২৩
যশোরে নির্মাণাধীন ছাদ ধসে ১০ শ্রমিক আহত
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলাকালীন ধসে পড়ে ১০ শ্রমিক আহত হয়েছেন।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) খুলনার আওতায় যশোর বিদ্যুৎ উপকেন্দ্রের জন্য এ ভবনটি তৈরি করা হচ্ছিল। এর নির্মাণকাজ করছে ঢাকার আইডিয়াল ইলেক্ট্রিক্যাল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

আহত শ্রমিকরা হলেন, ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের তরিকুল ইসলাম (৪৫), হাফিজুর রহমান (৫০), চৌগাছা উপজেলার চাঁদ আফড়া গ্রামের খোকন মোল্লা (৩৭), সদর উপজেলার দত্তপাড়া গ্রামের মমিনুর রহমান (২৭), আকিদুল ইসলাম (৩৫), শিমুল হাসান (২৮), মাহিদিয়ার আবদুল হাই (২৮), দিয়াপাড়া গ্রামের ইলিয়াস হোসেন (৪৫), ও মণিরামপুরের পলাশী গ্রামের ইমান আলী (৫০) ও জিয়ারুল ইসলাম।

Advertisement

ঘটনাস্থলে কর্মরত শ্রমিকরা জানান, নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের শেষ পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ ধসে পড়ে। এতে ১০ জন আহত হন। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। ছাদের নিচে কেউ আটকে পড়েছে কিনা তা বোঝা যাচ্ছে না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসেছেন। 

যশোর সেনানিবাস ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার নাহিদ মাহমুদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। কেউ ভেতরে আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে।

ওজোপাডিকো যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইখতিয়ার উদ্দিন বলেন, এটি ওজোপাডিকো ঝিনাইদহের একটি প্রজেক্টের কাজ। ধসে পড়ার খবর তারা পেয়েছেন এবং খোঁজ খবর নিচ্ছেন।

জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিস রায় জানান, আহত অবস্থায় ১০ শ্রমিককে ভর্তি করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!