[ দেশজুড়ে ]
ঘুমিয়েছিল শিশু সাবা, সাপের ছোবলে গেল প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার আদমদীঘিতে বিষধর সাপের ছোবলে ৫ বছর বয়সী সাবা খাতুন নামে এক ঘুমন্ত শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইন্দইল গ্রামে তার নানার বাড়িতে এ ঘটনা ঘটে।
সাবা খাতুন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদিঘি দিঘিরপাড় গ্রামের সাজ্জাদ আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, সাবা খাতুন তার মায়ের সঙ্গে নানার বাড়ি একই উপজেলার ইন্দইল গ্রামে যায়। সেখানে বৃহস্পতিবার দুপুরে একটি ঘরে ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে ছোবল মারে। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে গিয়ে দেখেন তাকে সাপে ছোবল দিয়েছে। পরে বাড়িতেই কবিরাজ ডেকে ঝাড়-ফুঁক দেন। এতে তার অবস্থার আরো অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে বিকেলে সে মারা যায়।
.png)
ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!