[ জাতীয় ]
ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৩৬৯
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৬৯ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৫৭ জন রোগী চিকিৎসাধীন। এরমধ্যে ১ হাজার ৪৯ জন ঢাকায় এবং ৩০৮ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
.png)
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২১ জুন ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬ হাজার ২৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪ হাজার ৮৯৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন এক হাজার ৩৯৪ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৪ হাজার ৮৯৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩ হাজার ৮২০ জন ঢাকার ও বাকি ১ হাজার ৭৭ জন অন্যান্য জেলার বাসিন্দা। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গুরোগী
লিংক সফলভাবে কপি হয়েছে!