[ দেশজুড়ে ]
চৌগাছায় বজ্রপাতে পশু চিকিৎসকের মৃত্যু
মৃত আমিনুর- ফাইল ফটো
যশোরের চৌগাছায় বজ্রপাতে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের দিঘড়ি-গদাধরপুর সড়কের বেলেমাটি নামক স্থানে এ ঘটনা ঘটে।
মৃত আমিনুর রহমান উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের তিলকপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, তিনি দিঘড়ি গ্রাম থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি তিলকপুর ফিরছিলেন। দিঘড়ি-গদাধরপুর সড়কের বেলেমাটি নামক ফাঁকা মাঠের মধ্যে পৌঁছালে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
.png)
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!