[ দেশজুড়ে ]
প্রেমিকযুগলকে উদ্দেশ্য করে শিস, উত্ত্যক্তকারীকে পিটিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ
রংপুরের পীরগঞ্জে প্রেমিকযুগলকে উত্ত্যক্ত করায় শরিফুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার স্লুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
শরিফুল ইসলাম পার্শ্ববর্তী জেলা গাইবান্দার সাদুল্লাপুরের ফরিদপুর ইউপির শফিকুল ইসলামের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে শরিফুল ইসলাম চার বন্ধুকে নিয়ে পীরগঞ্জ পৌরসভার স্লুইচ গেট এলাকায় ঘুরতে যায়। সেখানে বসে থাকা এক প্রেমিকযুগলকে উদ্দেশ্য করে শিস দেয় শরিফুল। এতে উত্তেজিত হয়ে ওই প্রেমিক তার বন্ধুবান্ধবকে ডেকে এনে শরিফুলকে মারধর করে। পরে গুরুতর আহতাবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
.png)
ওসি আরো বলেন, শরিফুলের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!