এসব সরঞ্জাম নতুনভাবে তৈরি এবং পুরোনোগুলোতে শান দিতে ব্যস্ত তারা। ঈদের দিন পর্যন্ত চলবে এমন কর্মব্যস্ততা। তবে কয়লা, লোহাসহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ নেই আর এ ব্যবসায়।
পূর্ব পুরুষের ব্যবসা টিকিয়ে রাখতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান রবি কামার। বছরের অন্যান্য দিনগুলোতে তেমন কাজ না থাকায় অলস সময় কাটাতে হলেও কোরবানির ঈদের সময়টাতে তাদের কর্ম ব্যস্ততা বেড়ে যায়। এ সময়টাতে তাই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতে হয় তাদের।
.png)
প্রতিবছর কোরবানির ঈদে তাদের জিনিসপত্রের কেনা-বেচা বেড়ে যায়। এ থেকে অর্জিত টাকায় সারা বছরের খোরাক জোগাড় করেন। একসময় সকালে ঘুম থেকে উঠলেই কামারপড়ায় শোনা যেত কামারশালার টুং-টাং শব্দ, যা এখন শুধুই স্মৃতি। কেননা, তাদের তৈরি তৈজসপত্রের স্থান দখল করেছে বিভিন্ন আধুনিক ওয়ার্কশপে যন্ত্র দ্বারা তৈরি হওয়া রেডিমেড দা, বটি, কাস্তে সহ বিভিন্ন জিনিসপত্র।
একটা সময় গরু, মহিষ ও ঘোড়ার গাড়ির নতুন চাকায় লোহার হাল (লোহার বেড়) তুলতো কর্মকাররা, কিন্তু গরু, মহিষ ও ঘোড়ার গাড়ি বিলুপ্ত হওয়ায় আজ তারা বঞ্চিত।
ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় গ্রামের আমজাদ কর্মকার ও সুব্রত কর্মকার জানান, এখন ব্যবসায় মন্দা চলছে। কোরবানি ব্যতিত বছরের অনান্য মাসগুলোতে আমারা কোনোমতে দিন পার করছি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নেয়ায় ঋণ পরিশোধে আমাদের হিমশিত খেতে হচ্ছে। এ কারণে অনেকেই পেশা বদলিয়ে অন্য পেশায় জড়িয়ে পড়েছে।
একই এলাকার প্রবীণ ব্যক্তি যিনি কামার শিল্পের সঙ্গে জড়িত কৃষ্ণ কর্মকার বলেন, এলাকায় কাজ কম হওয়ায় জীবিকার তাগিদে অনেক বছর আগে আমি ঢাকায় গিয়ে কামারের কাজ করতাম। কিন্তু সেখানেও ব্যবসা কম হওয়ায় ঘর ভাড়া ও থাকা খাওয়া সব মিলিয়ে না পোষানোয় এলাকায় চলে আসি। ভেড়ামারা কাঠের পুলে এখানে ছোট্ট একটি জায়গা নিয়ে কার্মকার ব্যবসা চালাই।
কৃষ্ণ কর্মকার বলেন, পূর্বে ইরি ও আমন মৌসুমে এই এলাকায় ধান কাটার জন্য কাস্তে ও আষাঢ় শ্রাবণ মাসে পাট কাটার জন্য বড় বড় হাসুয়া তৈরির বায়না পেতাম। এখন হাটে বাজারে লোকের তেমন সমাগম নেই। ফলে খুব কষ্টে দিন যাপন করছি।
এ পেশায় এক জন সহযোগীর প্রয়োজন হয় এবং এই সহযোগীর দৈনিক মজুরি দিতে হয় ৩০০ টাকা। দিনে ৩০০ টাকা আয় না হওয়ায় আমার প্রতিবন্ধী ছোট ভাই গোবিন্দকে সঙ্গে নিয়ে কোনোমতে আমার বাবা ভাদু কর্মকারের এ পেশাকে টিকিয়ে রেখেছি।
এখন কোরবানির মৌসুমেই এসব সরঞ্জামের কেনা-বেচার ধুম পড়ে। এবারও ভালো বিক্রি হচ্ছে। তবে কয়লা ও লোহার দাম খানিকটা বেড়ে যাওয়ায় কামারদের কাছ থেকে খানিকটা বেশি দামে এসব জিনিসপত্র কিনতে হচ্ছে। যার ফলে কিছুটা বেশি দামে আমাদের বিক্রি করতে হচ্ছে। ৭০০টাকা কেজি দরে দা-কুড়াল, হাসুয়া-বটি ২৫০-৩০০ টাকা ও ছুড়ি ১৬০-১৫০ টাকা কেজি দরে প্রকারভেদে বিক্রি হয়। সব জিনিসপত্রের দাম বেশি হওয়ায় বেশি দামে কিনতে হচ্ছে। দা, বটি, ছোরা, চাকুর পাশাপাশি মাংস বানানোর কাজের জন্য গাছের গুঁড়ির চাহিদাও বেড়েছে ব্যাপক।