শুক্রবার সকালে উপজেলার বাড়িউড়া নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে মহাসড়কে এক ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মরদেহ দেখে মনে হয়েছে, মহাসড়ক পার হওয়ার সময় কোনো গাড়ির চাপায় ছিন্ন-বিচ্ছিন্ন হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
.png)