ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারীর স্যান্ডেলে মিলল ১১০০ ইয়াবা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৫, ২৩ জুন ২০২৩
নারীর স্যান্ডেলে মিলল ১১০০ ইয়াবা
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার স্যান্ডেল থেকে ১১০০ ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে তাকে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার জমিদার পোল এলাকার নোয়াখালী-ফেনী সড়কে বাধন পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সংসার খাতু (৪০) কক্সবাজারের টেকনাফ থানার সিলবনিয়া পাড়া এলাকার বড় কালা মিয়া হাজি বাড়ির নুরুল ইসলামের স্ত্রী।

Advertisement

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আবুল কালাম আজাদ ওরফে আজুর কাছে আসছে, এমন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন এক নারীর ওপর নজরদারি রাখা হয়। 

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার থেকে চট্টগ্রাম এসে গাড়ি পরিবর্তন করে একটি যাত্রীবাহী বাসে উঠে ঐ নারী নোয়াখালীর সুবর্ণচরে যাচ্ছিলেন। তার বাসটি বেগমগঞ্জের জমিদার পোল এলাকার নোয়াখালী-ফেনী সড়কে পৌঁছালে তল্লাশি চৌকি বসিয়ে সেটির গতিরোধ করা হয়।

পরে বাস থেকে সন্দেহভাজন নারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ঐ নারীর দুটি স্যান্ডেলের ভেতরে ১ হাজার ১০০ ইয়াবা রয়েছে বলে স্বীকার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!