[ দেশজুড়ে ]
টেকনাফে তিনজনকে অপহরণ রোহিঙ্গা সন্ত্রাসীদের
ফাইল ফটো
কক্সবাজারের টেকনাফে তিনজনকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। অপহৃতদের পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে তারা।
অপহৃতরা হলেন- হোয়াইক্যং ইউপির চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের সি-১ ব্লকের রিজিম উল্লাহ, রিয়াজ উদ্দিন ও মজিবুল্লাহ।
চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতা মো. আজিজুল হক অপহৃত পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার সকাল ১০টার দিকে রিজিম উল্লাহ, রিয়াজ উদ্দিন ও মজিবুল্লাহ ক্যাম্প থেকে বের হয়। বৃহস্পতিবার তারা বাড়িতে কল করে জানান, তাদের অপহরণ করে ব্যাপক নির্যাতন করা হচ্ছে। অপহরণকারীরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।টাকা না পেলে তাদের হত্যা করা হবে বলেও হুমকি দিচ্ছে।
.png)
১৬ এপিবিএনের পুলিশ সুপার জামাল পাশা বলেন, তিন রোহিঙ্গা অপহরণের বিষয়টি জেনেছি। পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!