ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভেড়ামারায় রাস্তা পার হতেই প্রাণ গেল নারীর

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ২৩ জুন ২০২৩
ভেড়ামারায় রাস্তা পার হতেই প্রাণ গেল নারীর
প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় গুলটি খাতুন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল তিনটার দিকে ভেড়ামারা-রাইটার সড়কের বাঁকাপুল সংলগ্ন চক ভেরামারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গুলটি খাতুন ভেড়ামারা উপজেলার চক ভেড়ামারা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

বিষয় নিশ্চিত করে বাহিরচর ইউপি চেয়ারম্যান রওশন আরা সিদ্দিক জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে ‘আনোয়ার বিড়ির গাড়ি’ বেপরোয়া গতিতে বাঁকাপুল পার হয়ে চক ভেড়ামারা নামক স্থানে পৌঁছালে রাস্তা পারাপারের সময় গুলটি খাতুনকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!