শুক্রবার বিকেলে উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শামিম মিয়া একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মুকুল মিয়া জানান, শামিম মিয়া বিকেলে বাড়ির পাশেই মৎস্য খামারে পানি সেচ দিতে যান। এ সময় সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বিষয়টি টের পায়ে পাশের বাড়ির এক নারী চিৎকার দিলে শামিমের পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেখতে পান শামিম ঘটনাস্থলেই মারা গেছেন।
.png)
নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।