জুনায়েদ উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও নান্দাইল সরকারি শহিদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জুনায়েদ নান্দাইল সরকারি শহিদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণিতে পড়ালেখা করতেন। তার সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের এক কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।
.png)
জুনায়েদ বৃহস্পতিবার কলেজ থেকে বাড়ি না ফিরে চলে যায় ঈশ্বরগঞ্জ উপজেলায় কিশোরীর নানার বাড়িতে। সেখানে অবস্থান করা কিশোরীর সঙ্গে অভিমানে তিনি বিষপান করেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।
নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, ঘটনাটি ঈশ্বরগঞ্জ উপজেলার। তাই সেখানকার পুলিশ বিষয়টি দেখবে। তাছাড়া ছেলেটি যেহেতু ময়মনসিংহ হাসপাতাল মারা গেছেন তাই সংশ্লিষ্ট পুলিশ বিষয়টি দেখবে।