ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেতাগীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪২, ২৪ জুন ২০২৩
বেতাগীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার বেতাগীতে ডাকাতির প্রস্তুতিকালে বিষখালী নদী থেকে দেশীয় অস্ত্রসহ হাকিম জোমাদ্দার (৪৫) নামে এক ডাকাতকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এ সময় তার থেকে ইঞ্জিনচালিত ট্রলার, চাপাতি, শিকল কাটার, ছোরা ও মোবাইল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পৌরশহরের ফেরিঘাট সংলগ্ন শ্মশানঘাট এলাকায় ৮-১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ট্রলারে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঐ সময় স্থানীয় জেলেরা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ও স্থানীয়রা ডাকাতদের ট্রলারটিকে চারদিক থেকে ঘিরে ফেলে একজন ডাকাতকে আটকে ফেলে, বাকিরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সিফাত সিকদার বলেন, মাঝনদীতে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ নদী থেকে একটি ট্রলার প্রচণ্ড গতিতে যাচ্ছিল। জেলেদের সন্দেহ হলে তারা আমাদের খবর দেয়।

Advertisement

পরবর্তীতে পাড় থেকে আমরা পুলিশসহ একটি ট্রলার নিয়ে তাদের ধাওয়া করি। অনেক দূর যাওয়ার পর ট্রলার থামিয়ে ডাকাত দলের সদস্য পালিয়ে যায়। আমরা একজনকে ধরতে সক্ষম হয়েছি।

বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার ওসি মো. আনোয়ারা হোসেন বলেন, দেশীয় বিভিন্ন অস্ত্রসহ হাকিম জোমাদ্দার নামে এক ডাকাতকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরো ৮টি মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!