গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ফরাজি গ্রামের আব্দুস শহিদের ছেলে ডাকাত আব্দুর রহিম ওরফে সিকদার (৩০) একই গ্রামের জাকির হোসেনের ছেলে মো. জুয়েল ওরফে ডন (১৯) ও মোটরসাইকেল চোর হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জাবের উদ্দিনের ছেলে মো. সুজন (২২) চরঈশ্বর ইউনিয়নের রফিক ওরফে নবীর ছেলে রহমত উল্ল্যাহ প্রকাশ বুলবুল (২৩)।
শনিবার (২৪ জুন) সকালে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের হাফেজিয়া মাদরাসা এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার কর হয়।
.png)
পুলিশ জানায়, গত ১০ জুন রাতে উপজেলার চরকিং ইউনিয়নের সাদ্দামের চা দোকানের তালা ভেঙে দুটি মোটরসাইকেল নিয়ে যায় একদল চোর। গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুন একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুই তরুণকে গ্রেফতার করে।
হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি ঘটনায় মামলা নেয়া হয়েছে। ঐ মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।