শুক্রবার (২৩ জুন) বিকেলের দিকে পাঁচবিবি উপজেলার নন্দনপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ভুক্তভোগী ছাত্রীকেও উদ্ধার করে র্যাব।
শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, অপহৃত হওয়া ঐ ছাত্রী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় তার পরিবারের সঙ্গে থাকতেন। অষ্টম শ্রেণি পড়ুয়া ঐ ছাত্রীকে অপহরণ করে জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন নুরুজ্জামান। পরে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে র্যাব- ৫ ঐ ছাত্রীকে উদ্ধার করে এবং ধর্ষক নুরুজ্জামানকে গ্রেফতার করে।
.png)
ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নুরুজ্জামানের বিরুদ্ধে রংপুরের পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।